ABP Ananda LIVE | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতিল একাধিক ট্রেন। ২৯ অক্টোবর- ৪ নভেম্বর: বাতিল রউরকেল্লা-যোধপুর এক্সপ্রেস । ৩০ অক্টোবর- ৫ নভেম্বর: বাতিল জগদলপুর-রাউরকেল্লা এক্সপ্রেস । ২৭ অক্টোবর-৩০ অক্টোবর: বাতিল হাওড়া-জগদলপুর এক্সপ্রেস । ২৮ অক্টোবর-৩১ অক্টোবর: বাতিল জগদলপুর-হাওড়া এক্সপ্রেস । ২৭ অক্টোবর: বাতিল সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস । ২৯ অক্টোবর: বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির
২ সপ্তাহে ২ জনের মৃত্যু। প্রথমে ১৩ অক্টোবর, তারপর ২৭ অক্টোবর। ১৪ দিনের মধ্যে বারুইপুর মহকুমা হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হল ২ বিচারাধীন বন্দির। এবার যাঁর মৃত্যু হয়েছে, তিনি গ্রেফতার হয়েছিলেন ভুয়ো চিকিৎসক অভিযোগে। জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ করেছেন স্ত্রী! ভুয়ো ডাক্তার অভিযোগে ধৃত ব্যক্তি অসুস্থ ছিলেন, দাবি পুলিশের। পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস।
ভুয়ো চিকিৎসক অভিযোগে পুজোর আগে বাসুদেব নস্করকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তিনি জেল হেফাজতে ছিলেন। স্ত্রীর দাবি, সোমবার স্বামী অসুস্থ জানতে পেরে জেলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, স্বামী জেলে নেই, ভর্তি আছেন বারুইপুর মহকুমা হাসপাতালে। স্ত্রীর দাবি, সোমবার হাসপাতালে গিয়ে দেখেন, বেডে হাত-পা বাঁধা অবস্থায় রয়েছেন স্বামী। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছে জানতে পারেন, তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম, বাসুদেব নস্কর। বয়স মাত্র ৪৪ বছর। বাড়ি বারুইপুরের বেতবেড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করা হয়েছে বাসুদেবকে। যদিও, পুলিশের দাবি, অসুস্থ ছিলেন ওই ব্যক্তি।