ABP Ananda LIVE: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গোপালপুর থেকে ৫৮০ কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান, কাঁকিনাড়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার হতে পারে। আজ মধ্যরাতে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়। সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ২৭ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সেই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, “আগামী ২৮ অক্টোবর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল, বিশাখাপত্তনমের কাছে আছড়ে পড়তে পারে, মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা”