কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’ (Cyclone Arnab)। শক্তি বৃদ্ধি করে ইতিমধ্য়েই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার ল্য়ান্ডফলের সম্ভাবনা রয়েছে। তার আগেই বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। ইতিমধ্যেই দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথে বদল আনা হয়েছে। আংশিকভাবে একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে। যাত্রী সাধারণকে রেলের তরফে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন রেলের পাঠানোর এই নোটিস নজরে রাখেন এবং সেই মতো প্ল্যান করেন।
IMPORTANT TRAVEL UPDATE In view of Cyclonic Storm “Arnab”, several train services will remain temporarily cancelled between 27 October and 5 November 2026. Passengers are advised to check their train status before commencing their journey and plan accordingly. #TravelUpdate #TrainCancellation #EastCoastRailway #IndianRailways @RailMinIndia
— East Coast Railway (@EastCoastRail) October 26, 2026
IMPORTANT TRAVEL UPDATE In view of Cyclonic Storm “Arnab”, Train Nos. 18447 and 18448 will operate with temporary changes, with services short-terminating and short-originating at Rayagada from 27 to 31 October 2026. Passengers are requested to take note of the changes and plan their journeys accordingly. #EastCoastRailway #TravelAdvisory #TrainUpdate #IndianRailways @RailMinIndia
— East Coast Railway (@EastCoastRail) October 26, 2026
আগামী ২৯ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর যে ৩ টি ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল-
বিশাখাপত্তনম থেকে কিরান্দুল এক্সপ্রেস (18515)
কিরান্দুল থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেস (18516)
রৌরকেল্লা থেকে জগদ্দলপুর এক্সপ্রেস (18107)
আগামী ৩০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
জগদ্দলপুর থেকে রৌরকেল্লা এক্সপ্রেস (18108)
আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
হাওড়া থেকে জগদ্দলপুর এক্সপ্রেস (18005)
আগামী ২৮ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
জগদ্দলপুর থেকে হাওড়া এক্সপ্রেস (18006)
আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
বিশাখাপত্তনম থেকে কোরাপুট প্যাসেঞ্জার (58538)
আগামী 2৮ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
কোরাপুট থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58537)
আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
বিশাখাপত্তনম থেকে কোরাপুট এক্সপ্রেস (18512)
আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, সেটি হল-
কোরাপুট থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেস (18511)
আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-
বিশাখাপত্তনম থেকে কিরান্দুল প্যাসেঞ্জার (58501)
কিরান্দুল থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58502)