পূর্ব মেদিনীপুর: তমলুকে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর। ”মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮০ জন বিধায়ক জিতেছিলেন, তাদের ধরে রাখতে পারেননি।তার দায় কি আমার? ২৮ জন সাংসদের ২০ জনকে ধরে রাখতে পারেননি তার দায় কি আমার?”, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা কেন ওদের পার্টির ভিতরে গন্ডোগোলে লাগবো ? উনি ৮০ টি এমএলএ-কে জিতিয়েছিলেন, ধরে রাখতে পারেননি। তার দায় কি আমার ? ওনাদের ২৯ টি এমপি জিতেছিলেন, একজন মারা গিয়েছেন, ২৮ জন এমপি ছিলেন, তার মধ্যে ২০টাকে ধরে রাখতে পারেননি, তার দায় কি আমার ? উনি নিজের ঘর সামলাতে পারছেন না , তার দায় কি আমার নাকি ? ওনার সবচেয়ে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা নাকি আমাদের স্পোকস পারসন ? তো তিনি আগে প্রতিবেশী ফিরহাদ হাকিমের সঙ্গে মিটিয়ে নিন না। তারপরে আমাদের নিয়ে ভাববেন।’