ABP Ananda LIVE : কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হলো তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে! বীরভূমের আমোদপুরের ঘটনা। প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি থেকে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
আরও খবর…
চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের । বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ । কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল, তা নিয়ে শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব । তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে
উৎসবের মরশুমেই রাজ্যে জাঁকিয়ে বসেছে মারাত্মক ডেঙ্গি আতঙ্ক। জেলা থেকে কলকাতা—লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ডেঙ্গি পরিস্থিতি সামলানো নিয়ে এবার তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। পুরসভার ভূমিকা থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরের ব্যর্থতা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।