কলকাতা: নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানাল আইএমডি। এমনকি জেলেদের জন্যও রইল সতর্কবার্তা।
আরও পড়ুন, মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
বঙ্গোপসাগরের উপরে অবস্থিত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যার ফলে ২৮ অক্টোবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তীজেলাগুলিতে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে যার জেরে, রাজ্যের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি সূত্র জানিয়েছে,দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি, ২৬ অক্টোবারের মধ্যে ঘূ্র্ণিঝড়ে পরিণত হবে। এরপর পশ্চিম -উত্তরপশ্চিম দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হবে ঝড়। পশ্চিমবঙ্গের উপকূলবর্তীজেলা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ২৮ অক্টোবার থেকে জেলেদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।