কলকাতা: বিধানসভা নির্বাচনের পরে আসনসংখ্যা আরও বেড়েছে বিজেপির। কারণ, দুটি উপনির্বাচনেও জিতেছে বিজেপি। যার মধ্যে নন্দীগ্রাম আসন ধরে রাখার পাশাপাশি হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির থেকে ছিনিয়ে নিয়েছে রেজিনগর আসন। সব মিলিয়ে এখন বিজেপির হাতে ২০৯টি আসন। তবে বিরোধীদের ভোট চুরির অভিযোগের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ফ্লোর টেস্ট হলে ২৭৫টি ভোট পাবে বিজেপি।

‘২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫,’ বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। শুভেন্দু বলেছেন, ‘ওদের মধ্যে ৬৪ জনই তো হাত তোলার জন্য তৈরি।’ নাম না করে ঋতব্রত-তৃণমূলের উদ্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রীর।

‘৪৯ বছরের আবর্জনা তো ৬ মাসে পরিষ্কার করা যাবে না। ৬ মাসের মধ্যেই ওদের নামও নেই, নিশানও নেই,’ মমতা-তৃণমূলকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।

চোরবাগানকাণ্ডে নিহতদের বাড়ি মুখ্যমন্ত্রী

চোরবাগানকাণ্ডে নিহত প্রিয়া সমাদ্দারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালও নিহতদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা বলেছিলেন নিহতদের পরিবারের সঙ্গে। তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। আজ নিউ ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দারের বাড়িতে গিয়েছেন তিনি। তাঁর বাড়ির লোকের হাতে ক্ষতিপূরণ হিসাবে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

প্রিয়া সমাদ্দারের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার জেলা শাসকও ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এ ছাড়াও ছিলেন খড়দার বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তীও। পরিবারের লোকের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। এ ছাড়াও তাঁর একটি ছোট বোন রয়েছে। তার পড়াশোনা সংক্রান্ত বিষয় দেখার জন্য নির্দেশ দিলেন জেলা শাসককে। এ ছাড়াও ওই পরিবারের পাশে থাকার বার্তাও দিলেন তিনি।

প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া সমাদ্দারের পরিবারের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে, ওই দিন সে ও তাঁর বন্ধু গিয়েছিল ঠাকুর দেখবে বলে। আর তাঁর বাবা বেরিয়েছিলেন মা ও বোনকে নিয়ে। কিন্তু তাঁদের কল্পনাতেও ছিল না ঠাকুর দেখতে গিয়ে এমন পরিণতি হবে। এই ঘটনার পর থেকে শুধু তাঁর পরিবার নয়, গোটা এলাকায় শোকে কাতর। এই আকস্মিক পরিণতি মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। 

আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়ের পর শহরে ফিরছে না বাংলা দল, রঞ্জিতে নাটকীয় ম্যাচ জিতে দিল্লি থেকেই কেরলে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *