কলকাতা: ডেডলাইন শেষের পরেও আরও সময় চাইল NCPI. লোকসভার স্পিকারের কাছে আরও ২ সপ্তাহ সময় চাইল NCPI. দল ত্যাগীদের কেন সাংসদ পদ খারিজ নয়? প্রশ্ন তুলে অভিষেকের চিঠি স্পিকারকে। অভিষেকের এই চিঠির জবাব চেয়ে তৃণমূলত্যাগীদের নোটিশ পাঠান স্পিকার। আর এই চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা। 

প্রথমে ৭দিন, পরে ৩ সপ্তাহ, তারপরে ১ মাস, পরে আরও ১৪দিন। সাংসদ পদ খারিজ নিয়ে স্পিকারের একটি চিঠির উত্তর দিতে ‘তারিখ পে তারিখ’ খেলছেন তৃণমূলত্যাগী NCPI সাংসদরা। এবার আরও সময় চাই বলে জানালেন স্পিকারকে। NCPI- এর দাবি, দুর্গাপুজোর জন্য ছুটি, তাই এখনও চূড়ান্ত হয়নি জবাবের বয়ান। স্পিকারের কাছে ফের ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন NCPI সাংসদরা। 

উল্লেখ্য, বিধানসভা ভোটে ভরাডুবির পরই বিদ্রোহ করেছিলেন। অজানা- অখ্যাত একটি দল NCPI-এর সঙ্গে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে NDA-র বৈঠকে বসছেন, নরেন্দ্র মোদি থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রেকফাস্ট-লাঞ্চ করছেন, গল্প করছেন। কিন্তু, এখনও অবধি খাতায় কলমে লোকসভায় তৃণমূল সাংসদ হিসাবেই রয়ে গেছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। পৃথক কোনও দলের স্বীকৃতি তাঁরা এখনও পাননি। এই পরিস্থিতিতে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জনেরই সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছ থেকে সুপ্রিম কোর্ট অবধি গেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *