কলকাতা: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলাও। এর মধ্যে হরিয়ানার সোনিপতের বাসিন্দা কুণাল, সুমিত। অন্যদিকে উত্তরপ্রদেশের বাসিন্দা রাধা ও ববিতা। তদন্তকারীদের সন্দেহ, ক্যালিফোর্নিয়ায় বসে থাকা লরেন্স গ্যাংয়ের সদস্য় অনিল পণ্ডিতের সঙ্গে যোগাযোগ রেখেছিল ধৃত কুণাল। তাঁর নির্দেশেই অমৃতসর থেকে পিস্তল আনা হয়েছিল। এরপর রাধা ও ববিতার মাধ্যমে মুম্বইয়ে শ্যুটারদের কাছে পাঠানো হয়েছিল অস্ত্র। মুম্বইয়ের দাদর স্টেশনে এক নাবালকের হাতে অস্ত্রের ব্যাগ তুলে দেওয়া হয়। ৪ অভিযুক্তকেই মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। তাঁদের ৩ দিনের ট্রানজিট রিমান্ডও মঞ্জুর হয়েছে। অন্যদিকে, হামলার ঘটনায় কোটা থেকে মুম্বইয়ে আনা হয়েছে তিন শ্যুটারকে।

পুরুষ নয়, অস্ত্র পাচার করতে ব্যবহার করা হয়েছিল মহিলাদের! টাইগার শ্রফের ওপর হামলায় প্রকাশ্যে চমকপ্রদ তথ্য

আর এবার, টাইগার শ্রফের ওপর হামলা চালানোর ঘটনায়, সামনে এল চমকপ্রদ তথ্য। যে অস্ত্র দিয়ে টাইগারের ওপর হামলা চালানো হয়েছিল, তা কোথা থেকে, কীভাবে আনা হল, এবার প্রকাশ্যে আসল সেটাই। পুলিশ সূত্রে খবর, যে অস্ত্র দিয়ে মুম্বইতে টাইগারের ওপর হামলা চালানো হয়েছিল, সেটি আসলে আনা হয়েছিল অমৃতসর থেকে। কিন্তু কোনো পুরুষ নয়, এই অস্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিলেন, ২ মহিলা। এই ঘটনার ২ সপ্তাহ আগে অমৃতসর গিয়েছিলেন ওই সার্প শ্যুটারেরা। সেখান থেকেই নিয়া আসা হয় ২টি পিস্তল এবং ২০ রাউন্ড গুলি। ‘ডেড লেটার বক্স’ পদ্ধতিতে নিয়ে আসা হয়েছিল এই দুটি অস্ত্র।

২ জন সার্প শ্যুটার যে ২টি অস্ত্র দিয়ে হামলা চালিয়েছিলেন, সেগুলি যে ঠিক কীভাবে তাদের হাতে এসে পৌছল, তা জানত না তারাও। একটি এনক্রিপটেড অ্যাপ দিয়ে আসত যাবতীয় নির্দেশ। আর সেইভাবেই টাইগারের ওপর গুলি চালানোর পরিকল্পনা করা হয়। দুজন মহিলা নিজেদের ব্যাগে করে বয়ে নিয়ে আসেন ওই অস্ত্র। তাদের সঙ্গে ছিল দুই সার্প শ্যুটারও। কিন্তু কীভাবে যে অস্ত্র আসতে, সেটা তারা জানত না। দিল্লি থেকে ট্রেনে করেই মুম্বই আসে অস্ত্র আর তারপরে পৌঁছে যায় দাদর এলাকায়। সেখানে একটি হোটেলে ওই অস্ত্র রেখেছিল ওই দুই মহিলা। তারপরে একটি ছেলে এসে সেগুলি সংগ্রহ করে। আর তারপরে সেই অস্ত্র হামলা করার জন্য পৌঁছে দেওয়া হয় ওই ২ সার্প শ্যুটারের হাতে।

 

আরও পড়ুন: Salman Khan: টাইগার শ্রফের বাড়িতে হামলার পরে, বাড়ল সলমন খানের নিরাপত্তা! আনানো হল বিশেষ অস্ত্র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *