কলকাতা: হুগলি, নদিয়া থেকে পূর্ব বর্ধমান। নবমীর সকাল থেকে চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। একে একে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি, সমবেদনা জানান পরিবারকে। সেখানে বিরোধীদের নিশানা করেন তিনি। বিরোধী শিবিরের কেউ কেন চোরবাগানে গেলেন না, কেন হাসপাতালে গেলেন না, মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করলেন না কেন, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, ঘটনার দিন সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও পোস্ট করা নিয়েও কড়া বার্তা দেন তিনি। (Suvendu Adhikari on Chorbagan)

মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শুভেন্দু। তিনি বলেন, “কয়েকটা ভুলের জন্য এত গুলো প্রাণ গেল। অত্যন্ত যন্ত্রণাদায়ক। ভাষা নেই।” চোরবাগানে যেখান থেকে মাইকে ঘোষণা হয়, সেখানকার সিসিটিভি ফুটেজ নেই বলে জানিয়েছে পুলিশ। সেই নিয়ে শুভেন্দু বলেন, “পুলিশমন্ত্রী হয়ে তদন্তে নাক গলাতে যাওয়া নট গুড। সিট বানিয়ে দিলাম। তারা দেখবে। আমি অনেক ফুটেজ পেয়েছি, দেখেছি, সবটা বলতে যাব কেন?” (Chorbagan Stampede Deaths)

আরও পড়ুন: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’

চোরবাগান নিয়ে ইতিমধ্যেই একাধিক ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নানা রকম তত্ত্বও উঠে এসেছে। শুভেন্দুর বক্তব্য, “বাংলাদেশ থেকে কিছু ফেক ন্যারেটিভ পোস্ট করা হয়েছে। সেগুলির বিরুদ্ধ আমি বলেছি, লাইক-শেয়ার করেছে যারা, তাদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা দিতে। যেমন বারাসতে চোখটাকে তুলে নিয়েছিল…সেটা পোস্ট করেছে বাংলাদেশ থেকে। সেটায় এখানে লাইক-শেয়ার করেছে, কোচবিহার থেকে শুরু করে ১৩৫ জন। সবকে বুক করা হবে। আপনি সত্যের উপর দাঁড়িয়ে বলুন।”

চোরবাগানে এত বড় বিপর্যয় ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। শুভেন্দু জানিয়েছে, ঘটনা ঘটেছে। ত্রুটি থাকলে শুনবেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারকে জানিয়েছেন, ত্রুটি হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। নবমী-দশেরার মধ্যেও সকাল থেকে ক্ষতিগ্রস্তদের বাড়ি যাচ্ছেন তিনি। দশমীতেও যাবেন। সকলের বাড়িতে যাবেন বলেছেন শুভেন্দু। বিসর্জন নিয়ে বাবুঘাটে প্রস্তুতি সন্তোষজনক বলে জানান তিনি। ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, অসহায় পরিবারগুলির পাশে থাকবে সরকার।

আরও পড়ুন: বিজেপি-র টিকিটে ভোটে লড়তে চেয়ে আবেদন, খুনের মামলায় দোষী সাব্যস্তের সাজা স্থগিত রাখল আদালত

মঙ্গলবার বৈদ্য়বাটিতে মৃত শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে যান শুভেন্দু। তার আগে চাকদায়, মৃত আরতি সরকারের বাড়িতে পৌঁছন। মৃতের ছবিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, কথা বলেন পরিবারের সঙ্গে। আজ প্রথমে মুখ্য়মন্ত্রী যান মাধবডিহিতে। শনিবার পদপিষ্ট হয়ে যে ১৯ জনের মৃত্য়ু হয়েছে, তার মধ্য়ে রয়েছেন মাধবডিহির টগর বেজ এবং তাঁর ১৪ বছরের ছেলে সন্দীপ বেজ। তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলার পর তিনি যান আরামবাগে। কথা বলেন, পদপিষ্ট হয়ে মৃত পিয়ালি প্রামাণিকের পরিবারের সঙ্গে। চারটি পরিবারের হাতেই সরকারের তরফে আর্থিক সাহায্য়ের চেক তুলে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *