কলকাতা: আজ আকাশ মেঘলা , যদিও বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে উপর কোনও উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই। সমগ্র রাজ্যে আগামী ৭ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সব জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখ্যযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন, দুর্গাপূজা নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’, মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ