কলকাতা: পুজোয় পদপিষ্ট হয়ে প্রাণ গেল শিশু-সহ ১৯ জনের।  চোরবাগানের ঘটনায় ইতিমধ্যেই পোস্ট করেছে মমতা তৃণমূল।’বলুন তো চোরবাগানের পুজোর সঙ্গে কে ঘনিষ্ঠভাবে জড়িত ? চোরবাগান কমিটির চেয়ারম্যান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাইপো। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক দেবদীপ অধিকারী। এত মানুষের মৃত্যুর দায় কার ? নির্লজ্জ মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করবেন ? পোস্ট মমতা তৃণমূলের। চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। 

আরও পড়ুন, “থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান”, পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

 প্রশ্ন: চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট মমতা তৃণমূলের..এমন কি পুজো কমিটি গঠন করা হয়েছে জোর করে চাপ দিয়ে বলে অভিযোগ..

শমীক ভট্টাচার্য: এই ধরণের কোনও ঘটনা আমার জানা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো নাবালক না সাবালক , আমি জানি না। সেতো থাকে কাঁথিতে। সে এখানে কোথা থেকে এল, আমার জানা নেই। এবং বিশ্বাস করুন, এটা আমি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত, আমি কোনও রাজনৈতিক প্রতিক্রিয়ার উত্তর এই মুহূর্তে দিতে পারছি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *