কলকাতা: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! পুজো দেখতে গিয়ে চোরবাগানে প্রাণ গেল ১৮ জনের! পুজো দেখতে গিয়ে গেল প্রাণ, শিশু-সহ ১৮ জনের মৃত্যু!
পুজোর উৎসবের মধ্যেই শোকের ছায়া, ১৮ জনের মৃত্যু! মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে অসংখ্য আহত। গোটা ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে আমি হতবাক ও দুঃখিত। মা দুর্গার কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে পোস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতায় দুর্গাপুজোর মধ্যেই বেনজির বিপর্যয়! ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর দায় নেবে কে? চরম গাফিলতির দায় কার? উঠছে প্রশ্ন। ভিড় সামলাতে ব্যর্থ পুজো কমিটির উদ্যোক্তারা? ব্যর্থতার দায় নেবে পুলিশ-প্রশাসন? দেখাই যায়নি পুলিশ-দমকলকে, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
পরিস্থিতি সামলাতে কলকাতা মেডিক্যালে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এবিপি আনন্দকে বলেছেন, “মাইকে পুজো কমিটির ঘোষণা পর হুড়োহুড়ি শুরু হয়। প্রাইভেট সিকিউরিটির লোকেরা বাঁশি বাজিয়ে দেয়। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। রাজ্য সরকার যা করার করবে, আমাদের টিম কাজ করছে।”
মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “চোরবাগান দুর্গোৎসব…উত্তর কলকাতায়, সেখানে ভয়ঙ্কর দুর্ঘটনার খবর এসেছে। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, পুলিশ-প্রশাসন এবং সরকারকে বলব, অবিলম্বে সমস্ত রকম অগ্রাধিকার দিয়ে আগে সেখানে ত্রাণ-উদ্ধারের ব্যবস্থা করুন। মেডিক্যাল কলেজে এমার্জেন্সি বিভাগে অবিলম্বে আরও ডাক্তার এবং আনুষঙ্গিক যে পরিকাঠামো এবং স্টাফ আছে, অবিলম্বে বাড়ান। এই মুহূর্তে কতজন, কী…আমরা তার মধ্যে যাচ্ছিই না। আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব..এর উদ্ধার। মানুষ চূড়ান্ত বিপদে। আমাদের কর্মীরা যেটুকু সহযোগিতা যেভাবে দরকার, খবর রাখার চেষ্টা হচ্ছে। মণ্ডপের ভিতরে কী হয়েছে, কেন হয়েছে…আজ এই মুহূর্তে আমরা বলছি না। আগে দরকার মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। যারা অনেকে আত্মীয়-স্বজনকে খুঁজে পাচ্ছেন না বা বিপদে পড়েছেন, আগে তাঁদের পাশে থাকা।”
কীভাবে একদল দর্শনার্থী বেরনোর আগেই ঢুকল আরেক দল? সংকীর্ণ জায়গায় প্রবল ভিড়, কোথায় ছিল পুলিশ? এত মানুষের মৃত্যুর দায় কার? কী করছিল পুলিশ? চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু! বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, বহু দর্শনার্থী আহত। চোরবাগানে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্তত ১৫ জনের অবস্থা সঙ্কটজনক, খবর হাসপাতাল সূত্রে।