কলকাতা : “অত্যন্ত বেদনাদায়ক।” চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং হবে। যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই হবে।’ পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেছে ১৭ জনের ! মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

পরে ঘটনা প্রসঙ্গে এবিপি আনন্দর তরফে মুখ্যমন্ত্রী প্রশ্ন করা হয়, চোরবাগান সর্বজনীনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় ঠিক কী হয়েছে বলে আপনার কাছে খবর আছে ? উত্তরে শুভেন্দু বলেন, “প্রাথমিকভাবে স্পটে যারা অফিসার ছিলেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে । মাইকে পুজো কমিটির পক্ষ থেকে একটা ঘোষণার জন্য এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পেয়েছি। আমাদের এখন অগ্রাধিকার যে ২৫ জন আহত হয়েছেন, তাঁদের সুস্থ করা। তাঁদের চিকিৎসা দেওয়া। ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত। ২৫ জনের মধ্যে ডাক্তারদের যে রিপোর্ট আছে তাতে ২৪ জন স্থিতিশীল আছেন, একজন ক্রিটিক্যাল। উই আর ওয়ার্কিং। যে ১৭ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের পরিবারের লোককে আমরা আনার ব্যবস্থা করেছি। খুব যন্ত্রণাদায়ক ঘটনা। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই হবে। অত্যন্ত বেদনাদায়ক। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী-সহ যে কর্মসূচিগুলি ছিল, আমরা সব স্থগিত রেখেছি। আমরা নিহত এবং আহত পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছি। চোরবাগানে পুজো বন্ধ করা হয়েছে। ওই ঘটনাস্থল ফরেন্সিক, এসটিএফ এবং দমকলের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই জায়গাটা এখন নিয়ন্ত্রণে আছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *