কলকাতা: দুর্গাপুজোকে(Durgapuja 2026) সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে(Indranil Sen) ফের জিজ্ঞাসাবাদ করতে চায় ED. বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে প্রাক্তন তথ্য়-সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইউনেস্কোর নাম ভাঙিয়ে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থার বিরুদ্ধে। অভিযোগপত্রে দাবি করা হয়, সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। সেই সূত্রে আতসকাচের নীচে প্রাক্তন মন্ত্রীর ভূমিকাও।