কলকাতা: নতুন ছবিতে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। টলিউড থেকে বলিউড, একাধিক সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন সৌম্য। আর এবার একেবারে নতুন সিনেমায়, নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। পরিচালক পিঙ্কি দাসের পরিচালনায় আসছে আগামী ছবি,  ‘খোলস’। এই সিনেমা দর্শকদের সামনে তুলে ধরবে বিনোদন জগতের এমন এক অচেনা দিক, যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। ছবিতে সৌম্য রায়ের চরিত্রে অভিনয় করছেন সৌম্য মুখোপাধাযায় এবং স্বস্তিকার ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে।

কোন পথে এগিয়ে যাবে সিনেমার গল্প?

বাংলা চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে বহু মানুষ কলকাতায় আসেন। কিন্তু সেই স্বপ্নের পথে প্রতিনিয়ত লড়াই করতে হয় সুযোগের অভাব, প্রত্যাখ্যান, সম্পর্কের জটিলতা এবং করতে হয় নানা আপস। একজন অভিনেতা কিংবা পরিচালকের সাফল্যের পিছনে যে দীর্ঘ সংগ্রাম এবং ব্যক্তিগত ত্যাগ জড়িয়ে থাকে, ‘খোলস’ সেই বাস্তবতাকেই তুলে ধরতে চায়। ছবির গল্পে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, বিশ্বাস এবং সাফল্যের আকাঙ্ক্ষা কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, তা উঠে আসবে একাধিক চরিত্রের যাত্রার মধ্য দিয়ে। গল্প যত এগোবে, ততই উন্মোচিত হবে বিনোদন জগতের ঝলমলে আবরণের আড়ালে থাকা নানা অজানা দিক।

নিজেদের চরিত্র এবং প্রত্যাশা নিয়ে কী বলছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা?

নিজের চরিত্র এবং এই সিনেমায় অভিনয় করা নিয়ে সৌম্য বলছেন, ‘ পিঙ্কি দাসের পরিচালনায় এটা আমার প্রথম কাজ। ছবিটার গল্পটা এতই সুন্দর, সেটার জন্যই কাজ করতে রাজি হই। ঐন্দ্রিলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভাল হবে আশা করি। ব্যক্তিগতভাবে এই সিনেমাটা নিয়ে আমার অনেক প্রত্যাশা রয়েছে।’ অন্যদিকে, ছবিতে স্বস্তিকার চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা বসু। নিজের চরিত্রের নানা দিক তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘খোলস এমন একটি প্রজেক্ট, যার বিষয়বস্তু আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। স্বস্তিকা নামে যে চরিত্রটি আমি করছি, এই ছবিতে তার সফরটা তুলে ধরা হবে। সৌম্যর সঙ্গে এটি আমার প্রথম কাজ। এই ছবিতে দর্শক আমাকে অনেকগুলো ভিন্ন শেডে দেখতে পাবেন। অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 

আরও পড়ুন: Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

 

   b

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *