মুম্বই: নভি মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য ও তাপস রায়।এদিনের বৈঠকের পর শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে যে বড় প্রতিন্ধকতা ছিল। তা ছিল আইনশৃঙ্খলা ইস্যু। লোয়ার জুডিশিয়ারি থ্রেট। এগুলো থেকে আমরা দূর করতে পেরেছি। জোরজুলুম যে হচ্ছিল, তা যাতে আর না হয়, সেদিকেই লক্ষ্য আমাদের। বিচ্য়ুতি যে কোথাও হচ্ছে না বা শোনা যাচ্ছে না, তা বলছি না। অতি দ্রুত তা শেষ করে দেওয়া হচ্ছে। আজকে নবি মুম্বই থেকে তরুণ শিল্পপতির এসেছেন। আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে এটি ছোট আকারে হয়েছ। এরপর আরও বড় আকারে হবে। মুম্বইয়ে হবে তা। তাপস রায় কালীপুজোর পর অংশ নেবেন সেই বৈঠকে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা আসতে চাইছেন। বর্তমানে যে সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্ব চলছে। সেই সরকারের ওপর মানুষের আস্থা রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *