কলকাতা: বেলুড়ের শ্বশুরবাড়িতে, ঘরোয়া আয়োজনে সাধভক্ষণ করলেন, অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সন্তানের অপেক্ষায় দিন গুনছেন, তিনি ও সঙ্গীতশিল্পী শোভন। তাঁদের প্রেম খুব বেশি সময়ের নয়… প্রাথমিকভাবে গোপনেই রেখেছিলেন নিজেদের সম্পর্ককে তাঁরা। ২০২৪ সালে, কলকাতা থেকে বেশ কিছুটা দূরে, ঘরোয়া আয়োজনে, মুষ্ঠিমেয় বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন শোভন আর সোহিনী। তারপর থেকেই কাজ আর সংসার, দুইই সমানতালে করে চলেছেন শোভন আর সোহিনী। শোভনের গানের অনুষ্ঠান থেকে শুরু করে বাড়ির পুজো, সব জায়গাতেই সঙ্গত থাকে সোহিনীর। আর এবার, জীবনের নতুন ইনিংসের অপেক্ষায় শোভন আর সোহিনী।

ঘরোয়া আয়োজনে সাধভক্ষণ করলেন সোহিনী

আর বেলুড়ে, নিজের শ্বশুর বাড়িতে পরিবারের উপস্থিতিতে সাধভক্ষণ করলেন সোহিনী। লাল জরিপাড় শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। খোলা চুল, মিষ্টি গজদাঁতের হাসিতে হবু মা সোহিনীর থেকে যেন চোখ ফেরানোই দায়। কপালে অল্প সূক্ষ কাজের চন্দন, সোহিনীর কপালে লাল টিপ। নিজের বিয়ের দিনের হার গলায় পরেছিলেন সোহিনী। গলায় বেল আর জুঁইয়ের মালা পরেছিলেন সোহিনী, পাশেই হালকা গোলাপি প্রিন্টেড পাঞ্জাবিতে হাসিমুখে শোভন। তাঁদের বাড়িতে প্রতিষ্ঠিত মা সরস্বতী রয়েছেন, সেই ঈশ্বরের সামনেই সাধভক্ষণ করেন সোহিনী। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের অনেকেই।

সোহিনীর সাধভক্ষণের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোহিনী শাক রান্নার প্রশংসা পরে, বকুনি খাচ্ছেন বড়দের থেকে। শাক রান্না ভাল হয়েছে, এই কথা নাকি বলতে নেই। সোহিনীকে নিজের হাতে পায়ের খাইয়ে দেন শোভন। নায়িকার সাধে এসেছিল খুদেরাও। সোহিনী সবার মুখে তুলে দেন মিষ্টি। সদ্যই ‘বহুরূপী ২’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন সোহিনী, কাজ করেছেন একটি ওয়েব সিরিজেও। সেই সমস্ত সিনেমা ও সিরিজের প্রচারও সোহিনী করেছেন জোরকদমে। বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারেও গিয়েছেন। তবে এবার, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন শোভন আর সোহিনী। সোশ্যাল মিডিয়ায় সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত অনুরাগীরা। 

সোহিনীর জন্য বিশেষ এই দিনে, ভাত, ডাল, নানা রকম ভাজা (পটল, বেগুন, আলু, লাল শাক ভাজা), শুক্তো, ফিশ ব্যাটার ফ্রাই, সর্ষে ইলিশ, মাছের মাথা রান্না করা হয়েছিল। ছিল পায়েসও। অভিনেত্রী আগেই জানিয়েছেন, মাতৃত্বকালীন সময়ে তাঁকে সবাই আগলে রাখছেন।

 

আরও পড়ুন: Dev-Subhasree: লাদাখের রাস্তায় ‘মালা রে’ নাচ, ‘দেশু7’-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *