কলকাতা: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড। নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ। ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ। জানা গিয়েছে, বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। নবম শ্রেণির এক ছাত্রের অপর ছাত্রের সঙ্গে ঝামেলা, বাদানুবাদ হয়। হোমটাস্কের জন্য যে ছুরি থাকে, সেই ছুরি দিয়েই অভিযুক্ত ছাত্র আরেক ছাত্রের গলায় আঘাত করে। এরপর রক্তাক্ত হয়ে পড়ে যায় সেই ছাত্র স্কুলের মধ্যেই। তড়িঘড়ি সেই ছাত্রকে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত খবর, আহত ছাত্রের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্য়েই গড়িয়াহাট থানার পুলিশ সাউথ পয়েন্ট স্কুলে গিয়ে পৌঁছেছে। অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একজন ছাত্রের কাছে কীভাবে ছুরি এল। আর তা দিয়ে কেন সে এভাবে তারই সহপাঠীকে আক্রমণ করল তা জানতে চাইছে পুলিশ। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *