পুজোর মাসে হাতে টাকা থাকুক, এটা কে না চায়। কিন্তু ভাগ্য কি আপনার সঙ্গ দেবে? কী বলছে আপনার গ্রহনক্ষত্র ? মা দুর্গার আশীর্বাদের সঙ্গে আপনি কি পাবেন গ্রহ নক্ষত্রের আনুকূল্যও? জ্যোতিষীরা বলছেন, প্রায় ১০০ বছর পর দুর্গাপুজোর সময় দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ ‘গজকেশরী রাজযোগ’ সৃষ্টি করছে। জ্যোতিষশাস্ত্রে, গজকেশরী যোগকে একটি তাৎপর্যপূর্ণ যোগ হিসেবে দেখা হয়। এই যোগে অনুকূল রাশির জাতক জাতিকাদের পদমর্যাদা, প্রতিপত্তি, বিপুল সম্পদ, জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। দুর্গাপুজোর সময় এই যোগের সুপ্রভাব পাবেন কারা ? দেখে নিন, কী ঘটতে পারে ১২টি রাশির জীবনে?
মেষ রাশি হলে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষমতা অনুভব করবেন। প্রেমের সম্পর্কগুলো আরও দৃঢ় হবে।
বৃষ রাশি হলে অনেক দিন ধরে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। এই সময় এই রাশির জাতকদের খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে । জাতকদের বিবাহিত জীবনে আরও মধুরতা আসবে।
মিথুন রাশি হলে কর্মক্ষেত্রে নতুন প্রকল্পে যোগ দিতে হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, সেটা কাজের জন্যও হতে পারে। মানসিক চাপ কমবে এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে। সময়টা ভাল, কাজে লাগান।
কর্কট রাশি রাশি হলে গজকেশরী যোগে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কাজে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিয়ে করার কথা ভেবে থাকলে ব্যবস্থা হবে।
সিংহ রাশি হলে ব্যবসায় প্রচুর লাভ হবে। সাময়িক অসুস্থতা আসতে পারে। সঙ্গীর সঙ্গে তীর্থযাত্রা হতে পারে।
কন্যা রাশি হলে বিনিয়োগ থেকে দারুণ লাভ পাওয়া যাবে। ঝামেলার ব্যাপারে সতর্ক থাকুন। আপনার জীবনসঙ্গীর পরামর্শ আপনাকে উন্নতি করতে সাহায্য করবে।
তুলা রাশি হলে কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনার প্রেম জীবনে একটি নতুন মোড় আসবে।
বৃশ্চিক রাশি হলে আয়ের নতুন উৎস তৈরি হবে, কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখুন। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করুন।
ধনু রাশি হলে ভাগ্য আপনার সহায় হবে। দীর্ঘস্থায়ী রোগব্যাধি সেরে যাবে এবং আপনার বিবাহিত জীবন সুখী হবে।
মকর রাশি হলে স্থাবর সম্পত্তি কেনার পথ খুলে যাবে। গাঁটের ব্যথার ব্যাপারে সতর্ক থাকুন। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন।
কুম্ভ রাশি হলে এই রাশির কর্মজীবনে নতুন চ্যালেঞ্জগুলি উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। একটি নিয়মিত রুটিন বজায় রাখুন এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ রাখুন।
মীন রাশি হলে জ্ঞান ও আর্থিক অবস্থা দুটোই বাড়বে। আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার প্রেমের সম্পর্কগুলো আরও গভীর হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।