কলকাতা: পুজোর আগে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নতুন সিনেমার খবর। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প অবলম্বনে আসছে নতুন সিনেমা, ‘জাদুকর সত্যচরণ’ (Jadukar Satyacharan)। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তিনি নিজেও অভিনয় করছেন এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায়। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইশা সাহা (Isha Saha), শুভাশিষ মুখোপাধ্যায় (Subhasish Mukhopadhyay), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) এবং অনিরুদ্ধ গুপ্ত (Aniruddha Gupta)। 

প্রসেনজিৎ-ঋত্বিকের জুটি, পরিচালনায় সায়ন্তন

প্রসেনজিৎ আর ঋত্বিক অভিনীত, ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির স্মৃতি, আজও অমলিন মানুষের মনে। সেই ঋত্বিক-প্রসেনজিতের জুটিই আবার ফিরছে নতুন গল্প নিয়ে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ৪টে গল্পের মিশেলে চিত্রনাট্যে রহস্য বুনছেন সব্যসাচী, ছবিতে তাঁর চরিত্রের নাম, চন্দন। এই চন্দনকে ঘিরেই আবর্তিত হবে সিনেমার গল্প। নতুন সিনেমা নিয়ে সায়ন্তন ঘোষাল বলছেন, ‘জাদুকর সত্যচরণ-এর চিত্রনাট্যে মিলেমিশে থাকবে রহস্য আর বাস্তব। প্রত্যেকটা চরিত্রেরই অনেকগুলো স্তর রয়েছে সেগুলো সিনেমা এগনোর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে দর্শকদের কাছে। এখনও সিনেমার শ্যুটিং শুরু করিনি ফলে এ নিয়ে আরও বিশেষ কিছু বলতে পারছি না এখনই। তবে সত্যচরণের মতো একটা চরিত্র নিয়ে যে কাজ করার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে বড় পাওয়া।’

পুজোর আগেই বেনারসে সিনেমার শ্যুটিং

‘স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। শ্যুটিং শুরু হওয়ার কথা অক্টোবরে। এই সিনেমার শ্যুটিংয়ের অধিকাংশ অংশই হবে বারাণসীতে। সিনেমা নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছেন, ”জাদুকর সত্যচরণ’ এমন একটা সিনেমা, যার কেন্দ্রে রয়েছে রহস্য। সিনেমার অনেকগুলো স্তর রয়েছে। এমন একটা কাজের জন্য যে কোনও অভিনেতাই অপেক্ষা করে থাকবেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রগুলি আমায় গভীরভাবে অনুপ্রাণিত করেছে।’ এই সিনেমার শ্যুটিংয়ের কারণেই, আগামী মাসে শহর ছাড়ছেন প্রসেনজিৎ। পুজোর মুখে ফের শহরে ফিরবেন তিনি। সব্যসাচী সদ্যই সায়ন্তন ঘোষালের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন। সেই ছবির চিত্রনাট্য ও তাঁর লেখা ছিল। এবার নতুন সিনেমায়, নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে।

ছবি নিয়ে এখনই বিশেষ কিছু খোলসা করতে চান না পরিচালক-অভিনেতারা। যেহেতু এই গল্পে রয়েছে রহস্য, সেই কারণে তাঁরা চান, রহস্যের সমাধান হোক প্রেক্ষাগৃহেই।

 

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের বাড়িতে সফর শেষ তাপস-কন্যা সোহিনীর, মঞ্চে ডেকে তাঁকে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *