
শনিদেবের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, মানুষের কাজ, ধৈর্য, পরিশ্রম এবং দায়িত্ববোধের পরীক্ষা নেন শনিদেব। বিশেষ করে শনির সাড়ে সাতি চলাকালীন জীবনে নানা ওঠাপড়ার মুখোমুখি হতে পারেন জাতক-জাতিকারা

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী, কুম্ভ রাশির জাতক-জাতিকারা বর্তমানে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই পর্যায়কে অনেকেই স্বস্তির সময় বলে মনে করেন। তবে জ্যোতিষীদের মতে, শেষ পর্বেও দায়িত্বজ্ঞান, ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখা প্রয়োজন।

এই সময়ে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা জরুরি বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। কোনও প্রকল্পে টাকা ঢালার আগে তার ঝুঁকি ও সম্ভাব্য লাভ সম্পর্কে খোঁজ নেওয়া উচিত।

চাকরি ছেড়ে নতুন কাজে যোগ দেওয়া কিংবা ব্যবসায় নতুন কোনও পদক্ষেপ করার আগে সব দিক বিবেচনা করা দরকার। ভবিষ্যতের সম্ভাবনা এবং স্থায়িত্ব নিয়ে ভাবতে হবে।

ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া কিংবা অন্যের সঙ্গে অকারণে তর্কে জড়িয়ে পড়া ঠিক হবে না।

প্রচলিত জ্যোতিষবিশ্বাস অনুযায়ী, শনিদেব ন্যায়বিচার ও কর্মফলের সঙ্গে যুক্ত। সেই কারণে মিথ্যা বলা, কাউকে ঠকানো কিংবা অন্যের অধিকার কেড়ে নেওয়াকে অনুচিত

কোনও বিষয়ে নিজের মতই শেষ কথা, এমন মনোভাব থেকে দূরে থাকা ভালো। সহকর্মী, পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে মতবিরোধ হলে একে অপরের কথা শোনার চেষ্টা করুন।

শনিবার শনিদেবের পুজো করা শুভ বলে মনে করা হয়। এতে অনেক রকমের বিপদ কাটে।

শনির সাড়ে সাতি চলাকালীন জীবনে নানা ওঠাপড়ার মুখোমুখি হতে পারেন জাতক-জাতিকারা, এমনটাই প্রচলিত ধারণা। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

image 11
Published at : 16 Oct 2026 04:10 PM (IST)