কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র ঘরে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন তিনি। তবে ৩ সপ্তাহের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তিনি। দর্শকদের ভোট কম পাওয়ার কারণেই, এই শো থেকে ছিটকে যান সায়ক, এমনটাই জানানো হয়েছে। তবে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। সায়ক অভিনয়ের পাশাপাশি, নেটপ্রভাবীও। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন তিনি। আর আজ তাঁর জন্মদিন। নিজের ঘরোয়া জন্মদিনের টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সায়ক। পাশাপাশি জানিয়েছেন, বিগ বসের ঘরের অভিজ্ঞতাও। 

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, পরিবারের সঙ্গে জন্মদিন পালন সায়কের

সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছোট্ট একটি ভিডিও ভাগ করে নিয়েছেন সায়ক। সেখানে দেখা যাচ্ছে, বাড়িতে বসে, রাত ১২টার সময়ে তিনি নিজের বাবা, মা আর দাদার সঙ্গে কেক কাটছেন। ছোট্ট কেক কেটে খাইয়ে দিচ্ছেন পরিবারের সবাইকে। সায়ক সবসময়েই বলেছেন যে, তিনি পরিবারকে নিয়ে থাকতে ভালবাসেন। এদিন বাড়িতে কেক কেটে সায়ক বলেন, তিনি কখনও দুর্গাপুজো আর জন্মদিন তাঁর বাড়ির বাইরে কাটাননি। পরিবারকে নিয়ে থাকতে ভালবাসেন তিনি, এই কথা বারে বারেই বলেছেন তিনি। এবার জন্মদিন দিনও তাঁর মুখে শোনা গেল সেই একই কথা। সায়ক জানালেন, একটা সময়ে তিনি চেয়েছিলেন যে, তিনি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসুন। তিনি নাকি ভেবেছিলেন, পরিবারকে ছাড়া বিগ বসের বাড়িতে, একটা অচেনা শহরে কীভাবে কাটবে তাঁর দুর্গাপুজো আর জন্মদিন। তবে এখন সায়ক খুশি, কারণ তাঁর কাছে সবচেয়ে জরুরি তাঁর পরিবার। কাছের মানুষদের সঙ্গে জন্মদিন কাটাতে পারছেন বলে, খুশি তিনি। 

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কী বলেছিলেন সায়ক?

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে, একটি ভিডিও পোস্ট করে সায়ক জানিয়েছিলেন, প্রতিযোগীরা প্রায় প্রত্যেক মুহূর্তেই তাঁদের বাড়ির কথা বলেন, মনখারাপ প্রত্যেকের হয়। সায়ক জানান, দুর্নিবার প্রায় প্রত্যেক মুহূর্তেই তাঁর স্ত্রী আর সন্তানের কথা বলতেন। এমনকি সায়ক বাড়ি যাওয়ার আগে দুর্নিবার নাকি তাঁকে বলেছিলেন, তাঁর পুত্রসন্তান ধীয়ানের সঙ্গে দেখা করে যেন তাঁর মাথায় হাত বুলিয়ে দিয়ে আসেন সায়ক। বাড়িতে মা-বাবা একা থাকেন বলে, তা নিয়েও সবসময়ে ভীষণ চিন্তিত থাকেন ঝিলাম। তনুশ্রীও তাঁর মেয়ের জন্য প্রত্যেক মুহূর্তে চিন্তা করেন, মনখারাপ করেন.. এই সবই প্রকাশ্যে আনেন সায়ক। পাশাপাশি তিনি আরও বলেন, তিনি প্রত্যেক প্রতিযোগীর বাড়িতে গিয়েই তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন। 

আরও পড়ুন: Big Boss Bangla: ‘সামনে কে আছে না দেখেই, মুখে মুখে তর্ক..’, নাম না করে নিরঞ্জনকে কটাক্ষ প্রাক্তন বিগ বস বিজয়ীর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *