ABP Ananda LIVE : ফের বিজেপির বিক্ষোভের মুখে ‘কালীঘাট-তৃণমূল’-এর সাংসদ সৌগত রায়। কলকাতা বিমানবন্দর চত্বরে সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির। কলকাতা বিমানবন্দরের একটি কমিটির চেয়ারম্যান সাংসদ সৌগত রায়। বৈঠকে যোগ দিতে ঢোকার মুখে বিক্ষোভের মুখে সৌগত রায়। পরে বৈঠকে যোগ দেন ‘কালীঘাট-তৃণমূল’-এর সাংসদ সৌগত রায়

 

 

কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

মিষ্টি খেতে এসে মিষ্টি পছন্দ না হওয়ায় বিজেপির যুব নেতা ও তাঁর অনুগামীর দাদাগিরি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের মিষ্টির দোকানের কর্মচারী ও ম্যানেজারকে বেধড়ক মারধর। ২ বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর। অভিযুক্ত বালিগঞ্জ বিধানসভার মণ্ডল ১-এর বিজেপির যুব সভাপতি বিবেক ত্রিপাঠি। কড়েয়া থানায় অভিযোগ দায়ের।   
আহত কর্মী বলেন, ‘দু’জন অতিথি আসেন, বলেন একটি কাজু বরফি এবং একটি গোলাপজাম দিতে। আমরা সেই মতো দিয়েছি।  এরপর বলেন এই গোলাপজামুন মিষ্টি কবে কার? আমরা বলি যে একদম টাটকা। দিনের দিন বানানো হয়। এর মধ্যেই ওঁরা আমাদের গালি দিতে শুধু করে। আমরা তখন ক্ষমা চাই। বলি যে আমরা আরও মিষ্টি দিচ্ছি আপনাদের কমপ্লিমেন্ট হিসেবে। কিন্তু মা-বাবাকে নিয়ে বাজে কথা বলে। যখন আমি প্রতিবাদ করি, তখন আমাকে চড় মারে। ম্যানেজার এসে বাধা দেওয়ার চেষ্টা করে, উনিও মার খেয়ে যান। এও বলে যে দোকানের বাইরে আয়। আমরা বিজেপি করি। তখনও সরি বলেছিলাম।’     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *