কলকাতা: এক বিজেপি বিধায়কের বৈঠকে হঠাৎ আরেক বিধায়ক, মঞ্চেই ছন্দপতন! ‘তোলাবাজি নেই, এটা মানতে পারছি না’, বললেন এক বিজেপি বিধায়ক! ”কাউকে সন্ত্রাস চালাতে দিইনি, চেষ্টা করেছি মানুষ যেন বিচার পায়’ , স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দাবি আরেক বিজেপি বিধায়কের।
দমদম পার্কে বৈঠকে বিধাননগরের বিজেপি বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী। হঠাৎ শারদ্বতের বৈঠকে রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। ‘দমদম পার্কে অনেক ঘটনা আছে, কিন্তু অনেককে ঢোকানো হচ্ছে’। ‘আমি সিন্ডিকেট চালাতে দিইনি, কিন্তু প্রোমোটারদের কাছে ফোন যাচ্ছে’। এটা কেন হচ্ছে? স্বাস্থ্যমন্ত্রীর সামনেই প্রশ্ন বিধায়ক পীযূষ কানোয়িরার।
‘বলব না সব ভাল, নাম লিখতে অনিচ্ছুক বলে অভিযোগ পেয়েছি’। ‘তার মানে ভয় আউট, ভরসা ইন করতে পারিনি’, মানলেন স্বাস্থ্যমন্ত্রী। ‘এখানে তোলাবাজি, সিন্ডিকেটের অভিযোগ এসেছে’। ‘প্রত্যেক চিঠিকে সত্যি বলেই মেনে নেব, বলব না সব মিথ্যে’। ‘বিধায়কের কাছে অভিযোগ এসেছে, কেউ মানতে নাও পারে’। তোলাবাজির অভিযোগ কার্যত মেনে বললেন শারদ্বত মুখোপাধ্যায়।
তোলাবাজি এবং হুমকির মামলায় সিআইডির মুখোমুখি সাংসদ কীর্তি আজাদ। মঙ্গলবার ভবানী ভবনে সিআইডির সদর দফতরে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল বর্ধমান-দুর্গাপুরের সাংসদকে। রানিগঞ্জের এক ব্যবসায়ীর থেকে ১৫ লক্ষ টাকা দাবি ও হুমকির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার হাজিরা দেন তিনি। যদিও সমস্ত অভিযোগই খারিজ করে দিয়েছেন সাংসদ।
এবার যাদব সম্প্রদায় ও রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। বঙ্গীয় যাদব সভার রাজ্য সভাপতির দাবি, হয় হুমায়ুন কবীরকে গ্রেফতার করতে হবে, নাহলে তাঁকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে, হুমায়ুন কবীরের দাবি, যাদব সম্প্রদায়কে ব্যক্তিগতভাবে কোনও আক্রমণ করিনি।
৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। হুমায়ুন কবীরের হোম-গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে লড়াই। তার আগে ফের অস্বস্তি বাড়ল নওদার বিধায়ক হুমায়ুনের। এবার যাদব সম্প্রদায় ও রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। অডিও ক্লিপ কাণ্ডে, সোমবারই বহরমপুর থানায় হাজিরা দিয়েছেন হুমায়ুন কবীর। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ মন্তব্যের বিরুদ্ধে সোমবার বহরমপুর থানায় অভিযোগ জানিয়েছে NDA-এর শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া।