আবির দত্ত, সোমক লাহিড়ি, সন্দীপ সরকার , কলকাতা: বিধানসভা ভোটের আগের SIR-এর কাজ করতে গিয়ে, মালদার মোথাবাড়িতে হামলার মুখে পড়তে হয়েছিল বিচারকদের। সেই ঘটনায় এবার, সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA. বৃহস্পতিবার সকাল ১১টায়, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কালিয়াচক থানায় ডাকা হয়েছে। 

আরও পড়ুন,  উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে NCPI
 
পয়লা এপ্রিল, মোথাবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা। দুপুর থেকে তাঁদের BDO অফিসে আটকে রাখা হয়।মাঝরাতে কোনওমতে বেরোতে পারলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। জুডিশিয়াল অফিসার বলেন, আমার কিছু হলে হাইকোর্ট যেন আমার বাচ্চাদের দেখে।অবরোধ করা হয়েছিল সুজাপুরেও।সেইসব ঘটনায়, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে, NIA-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। 
 
মোথাবাড়িকাণ্ডে আগেই জড়িয়ে গিয়েছিল সাবিনা ইয়াসমিনের নাম। ঘটনার সময় তিনি মোথাবাড়ির বিধায়ক ছিলেন। সেসময় শুভেন্দু অধিকারী বলেছিলেন, অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। NIA অথবা CBI তারা যে চার্জ নিয়েছে, কোনও দেরি না করে তথ্য যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাচ ভেঙেছে। আগুন লাগিয়েছে।’ সেসময় সুজাপুর তৃণমূল প্রার্থী পদে দাঁড়ানো সাবিনা ইয়াসমিন বলেছিলেন, ‘শুভেন্দু অধিকারীর আমাকে নিয়ে যে ভয় আছে, সেটা আমার ভাল লাগল।  শুভেন্দু অধিকারীর এটা জায়গা নয়। মোথাবাড়ি-সুজাপুরের জায়গা সাবিনা ইয়াসমিনের জায়গা। নিশ্চয় কেউ চাইবে না তাঁর নিজের জায়গাতে আগুন লাগুক।’ 
 
বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে রয়েছেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই তাঁর স্বামী এবং নির্বাচনী এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেছে NIA. এবার তলব করা হল সুজাপুরের বিধায়ককে। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন,সাক্ষী হিসেবে আমাকে নোটিস দেওয়া হয়েছে। হাজিরা দেওয়ার জন্য ৩টি জায়গার মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়েছে। হয় NIA অফিসাররা আমার বাড়িতে আসবেন, অথবা NIA অফিসে কিম্বা কালিয়াচক থানায় আমাকে যেতে হবে। আমি বৃহস্পতিবার কালিয়াচক থানায় যাব। তদন্তে সহযোগিতা করব।  NIA আগেই আদালতে দাবি করেছিল,মোথাবাড়ি, সুজাপুরে যে অবরোধ, বিক্ষোভ হয়েছিল, তা পরিকল্পনামাফিক করা হয়েছিল।কিন্তু তার জন্য অর্থ জোগাড় করা হয়েছিল কোথা থেকে? সূত্রের দাবি, এই সমস্ত বিষয়েই বিধায়কের কাছে জানতে চাইবে NIA.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *