নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর : মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন, নন্দীগ্রাম পঞ্চায়েত ১ সমিতির প্রাক্তন সহ সভাপতি আবু তাহের। তিনি বলেছেন, ‘কলকাতায় বসে একটাই কথা যে, আমরা সমস্ত কর্মীর পাশে আছি। কর্মীর পাশে আছি, সেটা কলকাতায়। নন্দীগ্রামের মানুষ বা যাঁরা কেসে জড়িত, তাঁদের পাশে কিন্তু নেই। আন্দোলনের সুফলটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। কিন্তু নন্দীগ্রামবাসী পায়নি। আমাদের তো হয়রানি আজকের নয়, দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। নিজের কেস নিজেদের মতো করে দেখতে হচ্ছে। দল পাশে নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, তখনও কেসগুলো সঠিকভাবে দেখেননি। এত আন্দোলনের পরেও, যখন নন্দীগ্রামবাসী, আন্দোলনকারীরা মর্যাদা পেল না, নন্দীগ্রামের ইতিহাস ভূলুণ্ঠিত হল, তারপরেও কি আশা করব যেয়ামরা মর্যাদা পাব?’ 

দল পাশে নেই। শুধুই বিবৃতি। নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জগঠনের শুনানিতে এসে এমনভাবেই হতাশা ব্যক্ত করলেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা আবু তাহের। তাঁর অভিযোগ, নিজেদের মামলা নিজেদের উদ্যোগ নিয়েই লড়তে হচ্ছে। পাশে পাচ্ছেন না দলকে। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছেন। তৃণমূল সরকারের আমলে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি। তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক। এ হেন আবু তাহেরের গলাতেই দলের প্রতি ঝড়ে পড়ল একরাশ হতাশা। 

‘অভিষেকের নির্দেশেই TMCP- র ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা দিয়েছিলেন সুমিত’, চাঞ্চল্যকর দাবি CID-র 

৩ মে, ২০২১ – বিধানসভা ভোটের ফল ঘোষণার পরদিনই নন্দীগ্রামের চিল্লগ্রামে খুন হন বিজেপি কর্মী দেবব্রত মাইতি। সেই ঘটনায় নাম জড়ায় আবু তাহের, শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল রহমান-সহ তৃণমূলের স্থানীয় বেশ কয়েকজন নেতা ও কর্মীর। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় CBI-এর হাতে। ইতিমধ্যে বিজেপি কর্মী খুনের মামলায় তৃণমূলের ৪২ জন নেতা কর্মীর বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার ছিল এই মামলার চার্জ গঠনের দিন। কিন্তু অভিযুক্তদের কয়েকজন এদিন অনুপস্থিত থাকায় চার্জগঠন সংক্রান্ত শুনানি সম্পূর্ণ হয়নি। তবে এদিনও আদালতে উপস্থিত হয়েছিলেন আবু তাহের-সহ অনেক অভিযুক্তই। বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের মামলায় চার্জ গঠনের জন্য ১৩ অক্টোবর পরবর্তী দিন ঠিক করেছে আদালত। 

বিধানসভা ভোটের ক্ষমতা হারানোর পর, তৃণমূল তিন টুকরো হয়েছে। তবে আবু তাহের এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। কিন্তু দল কি পাশে থাকছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা আবু তাহের বলছেন, দল পাশে নেই। শুধু বিবৃতিতে আছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *