”উপনির্বাচনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি”। ”নন্দীগ্রামে আমরা কংগ্রেসকে সমর্থন করব”। ”ইন্ডি জোটকে শক্তিশালী করতে কংগ্রেসকে সমর্থন”, বললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কী কী বললেন তিনি?
আরও পড়ুন – উপ নির্বাচনের আগেই এবার ‘খাম-ধোঁয়াশা’। ঋতব্রতদের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর প্রতীক খাম। নতুন প্রতীকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ISF-এর প্রতীকও খাম, নন্দীগ্রামে দাঁড়িয়েছেন ISF প্রার্থী। কী হবে ISF-প্রার্থীর প্রতীক ভবিষ্যৎ? উঠছে প্রশ্ন। নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বাচন কমিশনের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। গতকাল দেখলাম… তৃণমূল কংগ্রেসের আমরাও বিরোধী। আমরা বিরোধিতা করে আজ পরিবর্তন এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের চিহ্নকেও তারা ফ্রিজ করেছে। যেটা গণতন্ত্রের জন্য অশনি-সংকেত। আর আজ দেখলাম কিছুক্ষণ আগে, আমাদের খাম চিহ্নটাকে ঋতব্রত-তৃণমূল ওই নব তৃণমূলকে খাম চিহ্ন দিয়েছে। যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে আমি মনে করছি। এর বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ জানাব।’