ABP Ananda LIVE: আগেই ভেঙে খান খান তৃণমূল, গেল নাম ও প্রতীকও। শিবসেনা, NCP-র পর তৃণমূল, প্রতিবার বিজেপি-কমিশন মিলে রাজনৈতিক দল ভাঙছে, পোস্ট রাহুল গান্ধীর।
আরও খবর…
মুখ্যমন্ত্রীর কাছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী
কাল নন্দীগ্রাম উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগেই মুখ্যমন্ত্রীর কাছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর কাছে সঞ্চিতা প্রধান দে
গতকাল রাতে ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র। আশীর্বাদ নিতে গেছিলাম, জানিয়েছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, খবর সূত্রের। নন্দীগ্রাম উপ নির্বাচনের আগে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঞ্চিতা প্রধান দে-র সাক্ষাৎ ঘিরে সরব রাজনৈতিক মহল। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তার আগে কি আসছে কোনও বদল? সরব রাজনৈতিক মহল।