ABP Ananda LIVE : বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের। গতকাল এ নিয়ে অধ্যাপক সংগঠনগুলির সই করা একটি চিঠি পাঠানো হয়েছে লোকভবনে। ‘এর ফলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, শিক্ষার স্বাধীনতা, শিক্ষকতা, গবেষণার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে’। চিঠিতে আশঙ্কাপ্রকাশ অধ্যাপকদের একাংশের। ‘বিশ্ববিদ্যালয়কে কোনও প্রশাসনিক শাখা অফিস হিসেবে দেখা যায় না…’। ‘…যেখানে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা যায়’। ‘বদলির ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষতি হতে পারে’। ‘ওই অধ্যাপকের কাছে PHD গবেষণারত ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়তে পারেন’।লোকভবনে পাঠানো চিঠিতে আশঙ্কাপ্রকাশ অধ্যাপকদের একাংশের। ১৩ সেপ্টেম্বর বিধানসভায় পাস হওয়া বদলি বিলের পক্ষে ভোট পড়েছিল। ১৭১টি, বিপক্ষে ভোট পড়ে ১৫টি। কোনও পক্ষে না থেকে ভোটাভুটির সময় ওয়াকআউট করে ‘ঋতব্রত তৃণমূল’।