কলকাতা: কখনও মেঘ, কখনও বৃষ্টি, আজ গণেশ পুজোতেও ফের দুর্যোগের আশঙ্কা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আজও বর্ষণের পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন, নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

 আইএমডি সূত্রে খবর, উত্তর বিদর্ভ ও সংলগ্ন মধ্যপ্রদেশের উপর সৃষ্ট নিম্নচাপটি গতকাল দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের উপর অবস্থান করছিল।  এর সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড় সঞ্চালনটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে এটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আজ দক্ষিণ-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর গুজরাত উপর দিয়ে,  পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে, অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠের মৌসমী অক্ষরেখাটি এখন জয়সলমের, কোটা, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের নিম্নচাপ কেন্দ্র, রাজনন্দগাঁও, ভবানীপট্টনা হয়ে, পূর্ব দক্ষিণ পূর্ব দিকে,  পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত।

হাওয়া অফিস জানিয়েছে, আজও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গজুড়েই। তবে গতকালের মতো আজ আর হলুদ সতর্কতা জারি করা হয়নি। শুধুমাত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *