সন্দীপ সরকার, কলকাতা:  বিহার মেডিক্যাল কাউন্সিলরের ‘ভুয়ো’ সার্টিফিকেট দেখিয়ে রেজিস্ট্রেশনের অভিযোগ। ‘ভুয়ো’  সার্টিফিকেট দেখিয়ে প্র্যাকটিস করার অভিযোগ, উত্তর ২৪ পরগনা এবং বর্ধমানের  দুই  ‘ভুয়ো’  চিকিৎসকের বিরুদ্ধে। 


Fake Doctor: ফের 'জাল' ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু'জনের

আরও পড়ুন, সুরেন্দ্রনাথ ল’কলেজে ভাইস প্রিন্সিপাল ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ, কী প্রতিক্রিয়া কৌস্তভের ? 

যে অভিযোগ দায়ের করা হয়েছে, স্বাস্থ্যভবনে, সেই অভিযোগটি করা হয়েছে, অ্যাসোসিয়েসন অব প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমগুলির সংগঠনের তরফে। অভিযোগ হচ্ছে বিহার মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো রেজিস্ট্রেশন দেখিয়ে, এই রাজ্য থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য, আসল রেজিস্ট্রেশন নাম্বার আদায় করেছেন ওই দুই ‘ভুয়ো’ চিকিৎসক। এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে একজন উত্তর ২৪ পরগনায়, অপরজন বর্ধমানে রমরমিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরক এই অভিযোগটা আনা হয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা যখন এই রেজিস্ট্রেশন নাম্বারগুলি দিয়েছিলেন, তখন বিহার মেডিক্যাল কাউন্সিলের এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি ভুয়ো, এটা না দেখে, বা দেখেও কোনওরকম তদন্ত না করেও, তাঁরা দুটি আসল রেজিস্টেশন নাম্বার ইস্যু করে দিয়েছেন,  এই দুইজনকে। স্বাস্থ্যভবন গোটা ঘটনাটার তদন্ত শুরু করেছে। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে,  যে বিহার মেডিক্যাল কাউন্সিলের তরফে, চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে এবং সংশ্লিষ্ট অভিযোগকারী  অ্যাসোসিয়েসন অব প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমগুলির সংগঠনকে। 

বিহার মেডিক্যাল কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে দুই (‘ভুয়ো’ ) ডাক্টারের, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তাঁরা আবেদন করেছিলেন, যে এই রেজিস্ট্রেশন নাম্বারগুলি সঠিক কিনা, বিহার মেডিক্যাল কাউন্সিল তাঁরা চিঠি দিয়ে জানিয়েছে, এই দুইজনের রেজিস্ট্রেশন নাম্বারই জাল। এরপরেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *