কলকাতা : গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। এই প্রসঙ্গে ঋতব্রত তৃণমূলের নেতা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, ‘আপনাদের জানিয়ে রাখলাম, আমরা খবর পেয়েছি লং আইল্যান্ড নিউ জার্সির পৃথিবীর সর্বোচ্চ খরচের একটা জায়গা সেখানে গোটা হাভেলি নট এ রুম একটা গোটা হাভেলি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাচ্ছেন। একটা চোখের চিকিৎসা করার জন্য হাভেলির প্রয়োজন কিনা সেটা যাঁরা খরচ করছেন, তাঁরা ভাববেন। আমরা জনগণের জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখলাম এবং তাঁর যাওয়া এবং সুমিতের অ্যারেস্ট হওয়া এই দুইয়ের মধ্যে একটা ২ প্লাস ২, ৪ একটা খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা সেটিংয়েই দাঁড়িয়ে যাচ্ছে আরকি… কারণ এর মধ্যে তো আর বেটিং নেই। এর মধ্যে সেটিং রয়েছে। এখন তৃণমূল যে জায়গায় চলে গেছে, আমার মনে হয় আম্বানি থেকে আদানি এরাও প্রশ্ন করবে না যে তৃণমূল কংগ্রেসের লোকেরা কোথা থেকে এত টাকা পাচ্ছে। এত টাকা কোথা থেকে পাচ্ছে? সবাই জেনে গেছে। টাকা আর কালীঘাট তৃণমূল এখন সমার্থক।’
সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হতেই অভিষেকের PA গ্রেফতার। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই সুমিত রায় গ্রেফতার/ শালবনি জমি দুর্নীতি মামলায় CID-র জালে অভিষেকের PA। সরকারি জমি বিক্রির অভিযোগ, গ্রেফতার অভিষেকের PA সুমিত। তৃণমূল বিধায়কের পরে গ্রেফতার অভিষেকের PA সুমিত রায়। মেদিনীপুরের সুজয় হাজরার পরে পুলিশের জালে সুমিত রায়। ‘কীভাবে এত প্রভাবশালী সুমিত রায়? মাথায় হাত ছিল কার?’, সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করে জানতে চায় CID। শালবনি জমি দুর্নীতি মামলায় কাল মেদিনীপুর কোর্টে পেশ। মানি ট্রেলের খোঁজে দফায় দফায় জেরাতেও মেলেনি সদুত্তর, খবর CID সূত্রে।
শালবনি জমি দুর্নীতি মামলায় ৯বার সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। ডেবরায় চাকরি প্রতারণা মামলায় ২ বার সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। ১৩ জুন: সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি। খোঁজ না পাওয়ায় সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস। এরপরেই ভবানীভবনে জোড়া মামলায় সুমিতকে ১১বার জিজ্ঞাসাবাদ। শালবনিতে সরকারি জমি বিক্রি করার নেপথ্যে বড় চক্র, দাবি পুলিশের।