পুরুলিয়া : হাসপাতালের বেহাল দশা দেখে  এবার ক্ষুব্ধ বিজেপি সাংসদ।  বিরক্ত হয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সরাসরি ফোন করলেন স্বাস্থ্যমন্ত্রীকে। পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে বেহাল দশা দেখে চটে যান বিজেপি সাংসদ। তারপরই সিদ্ধান্ত নেন বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার।  ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকতে দেখে প্রথমে হসপিটালের সুপারকে ফোন করেন সাংসদ। অভিযোগ সমস্যা সমাধানের বদলে বিভিন্ন অজুহাত দিতে থাকেন সুপার। এরপরেই তিনি আরও ক্ষুব্ধ হন।  

দশমীর রাতে হাসপাতালে যান বিজেপি সাংসদ। সেখানে হাসপাতালের পরিষেবা দেখে কার্যত চোখ কপালে ওঠে তাঁর। দিকে দিকে আবর্জনার স্তূপ নজরে পড়ে তাঁর। তারপরই তিনি ফোন করেন  স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিযোগ পেয়েই স্বাস্থ্যভবনে বৈঠক শুরু হয়েছে । 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *