কলকাতা: রাজ্যের শিল্পমানচিত্রের হাল ফেরাতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমঙ্গের শিল্প মানচিত্রে আজ যুক্ত হতে চলেছে নতুন ফলক।
পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরুলিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রী। হাজার দিনের মধ্যে কারখানা তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
১৫১ একর জমিতে হবে তৈরি হবে কারখানাটি। এর ফলে প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। আজ সফরের প্রথমে বেলা ১২টায় পুরুলিয়ার মানবাজারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে জাইকা জল প্রকল্পের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী।
এর আগে কিছুদিন আগে রাজ্যের শিল্পনীতি ঠিক করতে নবান্ন সভাঘরে বণিক সভার সঙ্গে বৈঠক হয়। শিল্পপতিদের সঙ্গে আলোচনায় রাজ্য সরকারের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত রাজ্যের শিল্প ও পরিবহণমন্ত্রী। রাজ্যের শিল্পনীতি নিয়ে আলোচনা ঠিক করতে বৈঠক। বৈঠক ফলপ্রসূ জানিয়েছিলেন, শিল্পমন্ত্রী তাপস রায়।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)