কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ । সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করলেন তিনি। সেই সঙ্গে একটি ভিডিও-ও পোস্ট করা হয়। তাঁর অভিযোগ, ভোর সাড়ে চারটের সময় তাঁর অফিসে ঢুকে চলে গুণ্ডামি। অভিষেক এই ঘটনায় সরাসরি নিশানা করেছেন বিজেপিকে। অভিষেকের পোস্টের পরেই ক্যামাক স্ট্রিটে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। ইতিমধ্যে ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। 

অভিষেকের অভিযোগ, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে হামলা চালায়। কর্মীদের মোবাইল ফোন কেড়ে অফিস তছনছ করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়। ‘  এক্স হ্যান্ডল পোস্টে ভিডিও দিয়ে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,  বারবার ফোন এবং ইমেল করেও প্রায় ২ ঘণ্টা পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি। 

গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ কেন সময়মতো ব্যবস্থা নিল না?  প্রশ্ন তুলে জবাব চেয়েছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে একই অভিযোগ তোলেন অভিষেকের অফিসের কর্মীরা। ক্যামাক স্ট্রিটে ঢুকে হামলার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে শেক্সপিয়র সরণি থানা। 

এই ঘটনায় বিজেপি বিধায়ক সজল ঘোষের স্পষ্ট জবাব, বিজেপির সঙ্গে এই হামলার কোনও সংযোগ নেই। যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা কেউ বিজেপি-র নয় ! সজল ঘোষ এই হামলাকে সাজানো ঘটনা বলে কটাক্ষ করেন। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *