প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন।

হুগলির সিংটি গুটি আতড়া বিলাসপুর কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। গতকাল জাঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থিত ওই সমবায় সমিতিতে হানা দেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশনের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সমবায়ের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে প্রায় এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন স্নেহাশিস চক্রবর্তী। সমবায়ের নিয়ম অনুযায়ী, কৃষক এবং নির্দিষ্ট কয়েকটি গ্রামের বাসিন্দারাই ঋণ পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে কীভাবে এই ঋণ মঞ্জুর হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *