বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র ২ সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে । তুলা রাশি শুক্রের নিজস্ব রাশি হওয়ায় এই গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ, বিলাসিতা ও পার্থিব আনন্দের কারক গ্রহ হিসেবে মনে করা হয়। ফলে তুলা রাশিতে শুক্রের অবস্থান একাধিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে।  জ্যোতিষীদের মতে, শুক্র প্রায় ৬৪ দিন তুলা রাশিতে অবস্থান করবে। আগামী ৩ অক্টোবর শুক্র বক্রী হবে। ফলে শুক্রের গতিপথে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জীবনে নতুন ধরনের প্রভাব দেখা দিতে পারে। তুলা রাশিতে শুক্রের অবস্থানের ফলে মালব্য মহাপুরুষ রাজযোগের প্রভাবও আলোচনায় এসেছে। বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকারা এই সময়ে আর্থিক, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে উন্নতি হবে। 

মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি হয়, যখন শুক্র তার নিজস্ব রাশি (বৃষ/তুলা) বা উচ্চ রাশিতে (মীন)-তে থাকে।  তবে শুধু শুক্র তুলা রাশিতে প্রবেশ করলেই প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলীতে একইভাবে এই রাজযোগ কার্যকর হবে, এমন নয়। ব্যক্তিগত কর্মফলের উপরও নির্ভর করে কার ভাগ্য কেমন যাবে। তবে মনে করা হচ্ছে – 

মেষ — দাম্পত্য জীবনে সুখ-শান্তি, অংশীদারিত্বে ব্যবসার সুযোগ এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। 
কর্কট — সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, সম্পত্তি কেনার সম্ভাবনা এবং কর্মজীবনে উন্নতির জন্য ভাল সময় । 
সিংহ — বন্ধুদের সহযোগিতা, গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়া এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
তুলা — আরাম-সুবিধা বৃদ্ধি, আটকে থাকা অর্থ ফিরে পাওয়া, সাফল্যের নতুন সুযোগ ও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। 
ধনু — আত্মবিশ্বাস ও আয় বৃদ্ধি, নতুন আয়ের উৎস এবং চাকরিপ্রার্থীদের ভালো সুযোগ আছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *