জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গোচরের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনই প্রাভাবিত হয়। প্রতি মাসে গ্রহের গতিবিধির পরিবর্তন ১২টি রাশিকেই প্রভাবিত করে। একইভাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে একটি বিশেষ বিরল ও শুভ সংযোগ ঘটবে । পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ২৬ সেপ্টেম্বর, বুধ তার রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয়। এই গ্রহের প্রভাবে বুদ্ধি খোলে। মানুষের খ্যাতি বাড়ি। সম্পদ ফুলেফেঁপে ওঠে। তুলা রাশিতে বুধ ও শুক্রের এই সংযোগ অত্যন্ত শুভ। ২৬ তারিখ তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ । এর ফলে কিছু রাশির জাতক-জাতিকা ভালো ফলাফল পাবেন। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলো কোনগুলো।
বৃষ রাশি
বুধ ও শুক্রের সংযোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা
আর্থিক ক্ষেত্রে ভালো সুবিধা পাবেন। চাকরি করেন যাঁরা, তাঁরা কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। এছাড়াও, আপনাকে কিছু নতুন দায়িত্ব দেওয়া হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে লক্ষ্মী নারায়ণ যোগ শুভ হবে। এই সময়ে আপনি সমাজে ভালো সম্মান ও মর্যাদা লাভ করবেন। এছাড়াও, আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি একটি নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। এই সময়ে আপনার সম্পদে ব্যাপক বৃদ্ধি ঘটবে। আপনার ব্যবসা আরও প্রসারিত হবে। এছাড়াও, আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকবে। আপনি অনেক অপরিচিত ব্যক্তির সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন।
মকর রাশি
এই সময়টা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনার উন্নতির জন্য অনেক সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। এছাড়াও, আপনি একটি নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।