মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বীরভূমে এলেন শুভেন্দু অধিকারী। ডালা মাথায় নিয়ে তারাপীঠ মন্দিরে ঢুকে পুজো দিলেন ষোড়শপচারে। করলেন আরতিও। শনিবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠকে যোগ দিতে আসেন NCPI সাংসদ শতাব্দী রায়ও। যোগ দিলেন অসীত মালও।
এদিন তারাপীঠ মন্দিরে পুজো-অঞ্জলি দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে এই প্রথম বীরভূমে এলেন তিনি। সামনেই কৌশিকী অমাবস্যা। তার আগে প্রস্তুতি নিয়ে রামপুরহাটে করবেন বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ষোড়শোপচারে পুজো করে, ফুলের মালা পরিয়ে মা তারাকে পুষ্পাঞ্জলি দেন তিনি। তারপর
ঘি, মধু, গঙ্গাজল, দুধ দিয়ে হল বিশেষ পুজো।
মন্দির থেকে বেরোতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরলেন পূজারী ও ভক্তরা। দেউচা পচামি থেকে টুলু মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘হবে হবে সব হবে। ভাল হবে। ‘ পূর্বতন সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের সবেতেই ছিল নো নো আর নো’ !
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”এই সরকার মা তারার আশীর্বাদে তৈরি। বীরভূমকে মা তারার বীরভূম গড়ে তুলব । ঐতিহ্য, সংস্কৃতির বীরভূম গড়ে তুলব।
আগের সরকার মনোভাব ছিল নেতিবাচক। সব ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করে এই সরকার ”।
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)