৬ মে, বুধবার মুখ্য়মন্ত্রী পদে শপথগ্রহণের ঠিক ২ দিন আগে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে।
৫০ সেকেন্ডের নিখুঁত অপারেশন চালিয়ে, দু’টো বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তের ভার এখন সিবিআইয়ের হাতে। ধরাও পড়েছে চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ডরা। সেই ঘটনার পর কেটে গিয়েছে চারটি মাস। আগামী উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী করল নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথকে। হাসিরানির মনোনয়ন জমা দেওয়ার পদযাত্রায় যোগ দিতে এসে এসে মুখ্যমন্ত্রী বললেন, ”নন্দীগ্রামবাসীর উদ্দেশে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব”।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যের শুরুতেই বললেন, তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কারণ ‘চন্দ্রনাথ তৎকালীন বিরোধী দলনেতার সহযোগী ছিলেন’। চন্দ্রনাথ যেদিন নিহত হন, সেদিনও তিনি বলেছিলেন, বিরোধী দলনেতার আপ্তসহায়ক হওয়ার জন্যই তাঁকে খুন হতে হয়েছে। মঙ্গলবারও তাঁর গলায় অনুরণিত হল সেই কথাই। ”চন্দ্রনাথের সব থেকে বড় অপরাধ হল সে বিরোধী দলনেতাকে সাহায্য করতেন। তাই তাঁকে অকালে সরিয়ে দেওয়া হয়েছে। ” তিনি নন্দীগ্রামের মানুষকে বলেন, ”নন্দীগ্রামের পাশে ছিলাম, আছি থাকব” ।
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)