আজ গণেশ চতুর্থী। সোমবার। প্রত্যেকেই সিদ্ধিদাতা গণেশের কাছে সমৃদ্ধির প্রার্থনা করেন। তবে কয়েকজন জ্যোতিষীর মতে, চারটি রাশির জাতক জাতিকারা গণপতি বাপ্পার বিশেষ স্নেহধন্য হন। তবে হ্যাঁ, সিদ্ধিদাতাকে পরম দয়ালু দেবতা হিসেবেই পুজো করেন ভক্তরা। আর ঈশ্বরের চোখে সব ভক্তই সমান। তবুও জ্যোতিষশাস্ত্র অনুসারে , কেউ কেউ মনে করেন, চারটি রাশি গণপতির বিশেষ প্রিয়। মনে করা হয়, বাপ্পার কৃপায় এই রাশির মানুষরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ৪ রাশিকে ভগবান গণেশের বিশেষ প্রিয় বলে মনে করা হয়? 

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের উপর গণপতির বিশেষ আশীর্বাদ থাকে বলে মনে করা হয়। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মেষ রাশির মানুষ সাধারণত সাহসী, বুদ্ধিমান ও দৃঢ় মানসিকতার হয়ে থাকেন। কোনও কাজ হাতে নিলে তা শেষ করার জন্য তাঁরা যথেষ্ট পরিশ্রম করেন। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, গণেশের আশীর্বাদে কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের সুযোগ তৈরি হয়।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদেরও গণেশের প্রিয় বলে মনে করা হয়। এই রাশির মানুষ সাধারণত সৎ, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী স্বভাবের হয়ে থাকেন। নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন তাঁরা। কোনও কঠিন পরিস্থিতির সামনে সহজে হার মানেন না। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস, বাপ্পার আশীর্বাদ তাঁদের জেদ ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং অসম্ভবকেও সম্ভব করার সাহস জোগায়।

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত পরিশ্রমী, সংবেদনশীল ও দয়ালু স্বভাবের হন। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়াও তাঁদের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করা হয়। এই কারণেই জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, মীন রাশির উপর গণেশের বিশেষ কৃপা থাকে। বাপ্পার আশীর্বাদে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও ইতিবাচক পরিবর্তন আসে বলে মনে করা হয়।

মিথুন রাশি
মিথুন রাশিও ভগবান গণেশের প্রিয় রাশিগুলোর মধ্যে অন্যতম বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়। এই রাশির অধিপতি গ্রহ বুধ। অন্যদিকে, বুধবারকে গণেশের সঙ্গে বিশেষভাবে যুক্ত একটি শুভ দিন হিসেবে মানা হয়। তাই মিথুন রাশির জাতক-জাতিকাদের সঙ্গে গণেশের বিশেষ যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়।

মিথুন রাশির মানুষ বুদ্ধিমান ও পরিশ্রমী হওয়ার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও ভালো পরিচিতি অর্জন করতে পারেন। গণেশের কৃপায় তাঁদের পরিশ্রমের সুফল পাওয়া এবং সমাজে সম্মান লাভের সম্ভাবনা থাকে বলে জ্যোতিষীদের বিশ্বাস।  

সূত্র : https://tinyurl.com/2p4uwn96 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *