২০ অক্টোবর, মহানবমী। দেখতে দেখতে এসে গেল দুর্গাপুজোর শেষ লগ্ন। ঢাকের তালে, ধুনুচির গন্ধে দিনকয়েকের আনন্দের পরে, প্রহর গোনা শুরু। সকলের মনেই যেন একটাই চাওয়া, ‘যেও না নবমী নিশি’! জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, মহানবমীর দিনটি পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে ইতিবাচক হতে পারে। কারও জীবনে আসতে পারে আর্থিক স্বস্তি, কারও কর্মক্ষেত্রে খুলতে পারে উন্নতির নতুন দরজা। দেখে নেওয়া যাক, কোন রাশির কেমন কাটতে পারে ২০ অক্টোবর।
মেষ রাশি
মহানবমীতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুশির আবহ বজায় থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের পরিধি বাড়তে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ তৈরি করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও দিনটি আশাব্যঞ্জক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে এলে আর্থিক চাপ কিছুটা কমবে। পরিবারের কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যক্তিগত জীবনেও আনন্দের মুহূর্ত আসতে পারে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিললে মনও ভাল থাকবে।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। আপনার পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। তাঁদের সহযোগিতা পেলে নতুন কোনও কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। ব্যবসায়ীদের জন্যও নতুন লেনদেন লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়তে পারে। নিজের সিদ্ধান্তের উপর আস্থা বাড়বে। পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ মিলতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মহানবমী আর্থিক দিক থেকে আশার বার্তা নিয়ে আসতে পারে। আয়ের নতুন কোনও পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে যে দুশ্চিন্তা চলছিল, তা কিছুটা কমতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতনবৃদ্ধি নিয়ে ইতিবাচক খবর পাওয়ার আশা রয়েছে।
সম্পর্কের ক্ষেত্রেও দিনটি ভাল কাটতে পারে। প্রেমের সম্পর্কে পুরনো কোনও ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ঘনিষ্ঠতা বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হলে মন খুশিতে ভরে উঠবে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। চাকরি হোক বা ব্যবসা, উন্নতির জন্য নতুন কোনও সুযোগ সামনে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি আবার এগোতে শুরু করতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাহায্য পেলে পরিকল্পনা বাস্তবায়ন করাও সহজ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা ভাবতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য মহানবমী নতুন আশার বার্তা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করার সুযোগ মিলতে পারে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সামনে আসতে পারে। তবে শুধু লাভের আশায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকতে পারে। সব মিলিয়ে, কাজের অগ্রগতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মানসিক তৃপ্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।