কলকাতা : এবারের রাখী পূর্ণিমার দিনটি জ্যোতিষের দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তৈরি হয়েছে বিরল গ্রহ-যোগ। জ্যোতিষীদের মতে, এর প্রভাব পড়তে পারে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে। পঞ্জিকা অনুযায়ী, রাখী পূর্ণিমার দিনে একাধিক গ্রহ বক্রী অবস্থায় থাকবে। রাহু-কেতুর পাশাপাশি শনির অবস্থানও এবার গুরুত্বপূর্ণ। অন্যদিকে, বুধের অবস্থানও বিশেষ বলে মনে করা হচ্ছে। এই গ্রহগত পরিবর্তনের জেরে বিশেষ করে মেষ, মিথুন, সিংহ ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
মেষ রাশি
রাখী পূর্ণিমার সময় মেষ রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহের অশুভ প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষীদের মত। শনির সাড়ে সাতির প্রথম পর্বের প্রভাবের সঙ্গে চন্দ্রগ্রহণের প্রভাব যুক্ত হয়ে মানসিক চাপ বাড়াতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে। আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে সন্তানদের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে চিন্তা বাড়তে পারে। তাই এই সময়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। জ্যোতিষমতে, চন্দ্রগ্রহণের প্রভাবে আবেগের ওঠানামা বাড়তে পারে। পাশাপাশি আয়-ব্যয়ের ভারসাম্য নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। আর্থিক বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ রয়েছে। এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও রাখী পূর্ণিমার সময়টা খুব একটা স্বস্তির নাও হতে পারে। শনির প্রভাবের পাশাপাশি চন্দ্রগ্রহণের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। নিজের ইচ্ছেমতো সব কাজ সম্পন্ন করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনও আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় বিনিয়োগ বা বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এবারের রাখী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষমতে, এই রাশিতে চন্দ্রগ্রহণের প্রভাব পড়তে পারে। একইসঙ্গে শনির সাড়ে সাতির তৃতীয় পর্বের প্রভাবও শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। সাহস ও আত্মবিশ্বাসেও ভাটা পড়তে পারে। নিজের পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ায় হতাশা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে সংযত থাকা এবং কোনও বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।