ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’। শক্তি বৃদ্ধি করে গতকালই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। বলছেন বিশেষজ্ঞরা। কতটা শক্তি বাড়াবে এই ঝড়। আরও শক্তি সঞ্চয় করে কি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘অর্ণব’? ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখছেন আবহবিদরা। তবে ঝড়ের তীব্রতা সম্পর্কে আন্দাজ করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রশাসন।
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিশগড় এবং পুদুচেরিতে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৫৩টি ট্রেন। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) – এর পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদরা। উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহবিদদের অনুমান, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পশ্চিমবঙ্গে না হলেও, এর পরোক্ষ প্রভাবে , মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ধাপে ধাপে শুরু হতে পারে বৃষ্টি। বুধবার বাড়বে বৃষ্টির পরিমাণ।
কোন দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব?
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোচ্ছে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৯০ কিলোমিটার, কাকিনাদা থেকে ৫৬০ কিলোমিটার এবং বাপাতলা থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় অর্ণব। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায়, ইয়ানামের কাছ দিয়ে ঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়তে পারে রেল পরিষেবাতেও। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ২৭ ও ২৮ অক্টোবর মিলিয়ে মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, মছিলিপত্তনম, নরসাপুর, ভীমাভারম, কাকিনাডা বন্দর, গুন্টুর এবং বিশাখাপত্তনমের সঙ্গে সংযোগকারী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। পরিস্থিতি অনুযায়ী দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আবহবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও ভারী বৃষ্টির পূর্বাভাসের ফলে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের প্রশাসনিক আধিকারিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)