শান্তনু নস্কর, ঝালদা: রবিবার ভোরে ঝালদা বাঘমুন্ডি সড়ক পথের ঝালদা বনাঞ্চলের জারগো বুড়ি জঙ্গলে আশ্রয় নেয় ১৬ থেকে ১৭টি হাতির দল। খবর ছড়িয়ে পড়তেই হাতির দল দেখতে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ঝালদা ও কোটশিলা বনাঞ্চলের বনকর্মীরা। পাশাপাশি ঝালদা থানার পুলিশও এলাকায় পৌছায়।

হাতির দলটি গ্রামের কাছাকাছি জঙ্গলে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে জঙ্গলে না যাওয়ার জন্য সতর্ক করা হয়। হাতিগুলির গতিবিধির উপর লাগাতার নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে হুলা পার্টিও।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাতির কারণে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। সন্ধ্যার পর হাতির দলটিকে নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *