কলকাতা: খাতায় কলমে বর্ষা চলে গেলেও, এখন থেকে থেকেই বৃষ্টি হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টি শুধু যে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াচ্ছে বা কাজের সমস্যা তৈরি করছে তা নয়, তৈরি করেছে এক নতুন আতঙ্ক! টানা বৃষ্টি ও আর্দ্রতার জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। রাজ্যে ১ মাসে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় ১ হাজার মানুষ। এর মধ্যে শুধু কলকাতাতেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ৩৫০ জন মানুষ। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বেড়েছে ডেঙ্গি সংক্রমণ।

বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সংক্রমণ

গত ২২ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৪৬ জন। মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায় বেশি বেড়ে গিয়েছে এই ডেঙ্গি সংক্রমণ। শুধুমাত্র এই ৫ জেলাতেই ডেঙ্গি আক্রান্ত প্রায় ২ হাজারেরও বেশি মানুষ।মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৬০০ জন মানুষ। উত্তর ২৪ পরগনায় প্রায় ৩৫০ জন মানু। ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। কলকাতায় ডেঙ্গি আক্রান্ত প্রায় ৩৫০ জন মানুষ। হাওড়ায় প্রায় ৩০০ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩০০ জন মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল, প্রায় ৫ হাজার ৫০২ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আক্রান্ত ১ হাজার ৬২ জন, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর।

দমদমে মৃত্যু ১০ বছরের বালকের

সদ্যই দমদমে ডেঙ্গি আক্রান্ত এক ১০ বছরের বালকের মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম জয়ষ্ণু মজুমদার। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। জয়ষ্ণুর বাড়ি, দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায়। পরিবার সূত্রে খবর,  গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন জয়ষ্ণুর মা। তারপরেই জ্বরে আক্রান্ত হয় জয়ষ্ণু। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে ওই স্কুল পড়ুয়ার। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হলে জয়ষ্ণুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাবালকের মৃত্যু,​ ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। ডেঙ্গি সংক্রমণের জেরে ‘অ্যাকিউট রেসপিরেশন নিউমোনিয়াল শক’ দেখা দেয়। যার কারণে এই মর্মান্তিক পরিণতি, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণের উল্লেখ রয়েছে।

 

আরও পড়ুন: Dev-Sudipta: স্বামীর ডেথ সার্টিফিকেট না পেয়ে সমস্যায় কৃষক-বধূ! সুদীপ্তার ডাকে সমস্যা সমাধান করলেন দেব



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *