ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) সময় দুই দলেরই মূল লক্ষ্য ছিল তৃণমূল (Trinamool) ও বিজেপির (BJP) বিরোধিতা করা । এ ছাড়াও একদা  হাতও মিলিয়েছিল দুই দল । নির্বাচনের আগে আসন সমঝোতাও হয়েছিল । যদিও পরবর্তীতে কিছু সমস্যা তৈরি হয় । আর এবার আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে CPI(M) ও ISF-এর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল ভাঙড়ে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানা (West Bengal Police) -র অন্তর্গত ওয়ারি এলাকায় ।

আরও পড়ুন: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই এলাকায় আবাস যোজনার ঘরের সার্ভে করছিলেন ISF-এর কর্মী-সমর্থকরা । অভিযোগ, সেই সময় CPI(M)-এর কর্মী-সমর্থকরা সেখানে এসে সার্ভের কাজে বাধা দেন । তাঁদের অভিযোগ, তাঁদের না জানিয়েই আবাস যোজনার ঘরের সার্ভে করা হচ্ছিল ।

এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । পরে সেই বচসা সংঘর্ষের আকার নেয় । সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন । আহতদের চিকিৎসার জন্য জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।         

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মিলেছে ১৮ টি তাজা বোমাও

অভিযোগ, সংঘর্ষের পর ISF-এর একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং সেখানে তালা লাগিয়ে দেওয়া হয় । যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে CPI(M) ।         

ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানা (West Bengal Police) -র পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পরে পুলিশ (West Bengal Police) -র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি পুলিশ (West Bengal Police) -র নিয়ন্ত্রণে রয়েছে ।         

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুরি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ । ঘটনার জেরে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনায় মাসুদ পিয়াদা নামে এক বিজেপি কর্মী-সহ আরও একজন গুরুতর আহত হয়েছেন ।         



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *