কলকাতা: মালদা মেডিক্যালে ১০ সদ্যোজাতের মৃত্যু, রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। কয়েকদিন আগে মালদা মেডিক্যাল একদিনেই ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন, মেডিক্য়াল অফিসার সেজে রক্তদান শিবিরে যাওয়ার অভিযোগ, কড়া পদক্ষেপ এবার ন্যাশনাল মেডিক্যালের
সূত্র মারফৎ খবর, সদ্যোজাতদের মৃত্যু নিয়ে মেডিক্যাল কলেজের সুপারের প্রতিক্রিয়া,’শ্বাসকষ্ট, জন্ডিস, কিংবা হৃদরোগের সমস্যায় ভর্তি ছিল সদ্যোজাতরা। ১০জনের মধ্যে ৮ শিশুকে আনা হয়েছিল অন্য হাসপাতাল থেকে। প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট।’ মালদা মেডিক্যালে একদিনে ১০ সদ্যোজাতের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘মালদায় নবজাতকের মৃত্যুর হার বেড়েছে, কারণ জানতে চাওয়া হয়েছে।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মৃত্যুর হার মালদায় বেড়েছে। সঙ্গে মালদায় আরেকটা জিনিস রয়েছে। রডেন্ট ক্যানাইন পেস্ট, এর একটা সমস্যা রয়েছে। প্রত্যেকটায় শোকজ করা হয়ে গিয়েছে …বৃহস্পতিবার সমস্ত শোকজ রিপোর্ট পেয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। সুপার, প্রিন্সিপাল সবাই অবগত আছেন। শোকজ করেছি। প্রত্যেকটা কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে।নথিগুলি পাই, তথ্য পাই, যাযা দরকার-করণীয়, সব দেখা হবে, সব করা হবে।’