কলকাতা: ‘হুইপ দিতে হবে চিফ হুইপকে। তাই আমরা তাকে গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না। খাতায়-কলমে এখনও কাকলি ঘোষ দস্তিদারই চিফ হুইপ।’ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হুইপ নিয়ে মন্তব্য করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদের বিশেষ মহিলা সংরক্ষণ ও সংসদের আসন পুনর্বিন্যাস বিল পাস হওয়ার আগে তুঙ্গে চাপানউতোর রাজ্য রাজনীতিতে। 

সোমবার থেকে শুরু হওয়া সংসদের বিশেষ মহিলা সংরক্ষণ ও সংসদের আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। একদিকে, কাগজকলমে প্রয়োজনীয় সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছে বিজেপি সরকার। অন্যদিকে, পুনর্বিন্যাস বিল নিয়ে ক্রমশ ফাটল চওড়া হচ্ছে বিরোধী ইন্ডিয়া ব্লকে। এই আবহে, এবার শুরু হল ‘হুইপ-যুদ্ধ’। শনিবার দলের সমস্ত সাংসদদের উদ্দেশে ‘থ্রি লাইন হুইপ’ জারি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ও সংসদীয় কাজকর্ম হবে। সেই কারণে লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সমস্ত সদস্যকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন সোমবার থেকে শুক্রবার লোকসভায় উপস্থিত থেকে দলের অবস্থানকে সমর্থন করেন। আর এর পর অভিষেকের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দেন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের দাবি, খাতায়-কলমে এখনও কাকলি ঘোষ দস্তিদারই চিফ হুইপ আছেন। অভিষেকের হুইপ নিয়ে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”হুইপ দিতে হবে চিফ হুইপকে। চিফ হুইপের কাজটাই থ্রি লাইন হুইপ কথাটার মূল্য় তাই। আমরা তাকে গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না। আমাদের বলা আছে সদস্য়দের, একে অগ্রাহ্য় করতে।” তিনি আরও বলেন যে, ”কাকলিকে সরিয়ে যখন অপর একজনকে চিফ হুইপ করা হয়েছে, সেটা কোন মিটিংয়ে হয়েছে, কীভাবে প্রস্তাব গ্রহণ হয়েছে, তার প্রক্রিয়া কী কী ভাবে গ্রহণ হয়েছিল, কারা উপস্থিত ছিল, এইসমস্ত রিপোর্টটা স্পিকার মহোদয়ের টেবিলে উপস্থিত করা দরকার ছিল। সেটা হয়নি। আমি কালকে জানতে পেরেছি, খাতায়-কলমে এখনও কাকলি ঘোষ দস্তিদারই চিফ হুইপ আছেন।”

এরই মধ্যেই মমতা তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন NCPI সাংসদ মিতালি বাগ। তিনি বলেন, ”গদ্দার বেইমান বলা হচ্ছে। গদ্দার বেইমানের সংখ্যাটা বেড়ে যাবে না তো হঠাৎ করে আবার ? হয়তো এরকম হবে না তো যে, গদ্দার বেইমানের সংখ্যাটা অনেকটা রাতারাতি বেড়ে গেল।”এখানে প্রশ্ন তবে কী বিলের পক্ষে আরও ভোটের সংখ্যা বাড়বে? এখন শুধু সময়ের অপেক্ষা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *